শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এম এ আজিজ

রিয়াজুর রহমান : [২] বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশে শনিবার (১ মে) থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন আলহাজ্ব এম এ আজিজ।

[৩] মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন কারান্তরীণ থাকার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত আহবায়ক হিসাবে এ দায়িত্ব পালন করবেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ।

[৪] তিনি এর আগে বন্দর থানা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। নগর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড এম এ আজিজ'কে এ দায়িত্ব দিয়েছেন।

[৫] বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুমতিক্রমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো: ইদ্রিস আলী।

[৬] উল্লেখ্য, গত ২৯ মার্চ কাজীর দেউরীতে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ ও নেতাকর্মীদের মধ্য ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটে। এতে অনেক নেতাকর্মীদের আহত করে সমাবেশ পন্ড করে দেয় পুলিশ। পরে সন্ধ্যায় প্রবর্তক মোড়স্থ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেন সহ ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ডা. শাহাদাত এখনো চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়