শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত বন্ধ করে কিছুটা বিলম্বিত করা যাবে, ভাইরাস ঠেকানো সম্ভব নয়: অধ্যাপক নজরুল ইসলাম

মিনহাজুল আবেদীন: [২] কয়েক সপ্তাহ আগেও ভারত ভেবেছিলো যে তারা করোনাভাইরাসের আপদ দূর করতে সক্ষম হয়েছে অনেকটাই। কিন্তু সেই দেশটি এখন কোভিড প্যানডেমিকের ‘গ্রাউন্ড জিরো’ পরিণত হয়েছে। দুই সপ্তাহ ধরে দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল।

[৩] সরকারের কোভিড বিষয়ক পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম শুক্রবার বিবিসি বাংলায় বলেন, ভারত থেকে ভাইরাসটি আসা বন্ধ করা অসম্ভব। তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, অক্সিজেনের উৎপাদন এবং পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে হবে।

[৪] মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকের এক রিপোর্টে বলা হয়েছে, ভারতে এখন সংক্রমণের ঢেউ নয় বরং জলোচ্ছাসের মহাপ্লাবন তৈরি হয়েছে।

[৫] ইনসাকোগ প্যানেলের চেয়ারম্যান শাহিদ জামিল বলেন, ‘বিজ্ঞানী হিসেবে আমরা প্রমাণ সরবরাহ করেছি, নীতি-নির্ধারণ সরকারের দায়িত্ব ছিলো, কিন্তু তারা সেটি করে নি।’

[৬]এই প্যানেলের চার বিজ্ঞানী বলেন, নতুন ধরণ নিয়ে উদ্বেগ জানানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ভাইরাসের সংক্রমণ ছড়াতে কোনো বিধি-নিষেধ আরোপ করার বিষয়টি ভাবে নি। লাখ লাখ মানুষ কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা ছাড়াই ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছে। ক্ষমতাসীন বিজেপিসহ ভারতের বিরোধী সব রাজনৈতিক দলগুলোই জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে।

[৭] বাংলাদেশের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা সরকারের প্রতি ১০ টি প্রতিকারমূলক উদ্যোগের সুপারিশ করেছে। ভারত সরকার বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে যে খেসারত দিচ্ছে, বাংলাদেশ সেখান থেকে শিক্ষা নেবে। একই ভুলের পথে হাটবে না বলেই আশা করছেন বিশেষজ্ঞমহল। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়