শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সৌরভ ঘোষ: [২] জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্ত থেকে রাশেদুল ইসলাম (২৬) নামের একজন বাংলাদেশি মাদক-চোরাকারবারিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

[৩] আটককৃত ব্যক্তি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।

[৪] জানা যায়, শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৭ এর পাশে ভারতীয় কাটাতারের বেড়ার উপর দিয়ে বিশেষ কায়দায় একদল মাদক চোরাকারবারি পারাপারের সময় ভারতের গুটালু ক্যাম্পের টহলরত বিএসএফ রাশেদুলকে আটক করে তবে সেময় বাকিরা পালিয়ে যায়।

[৫] দাঁতভাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ এর হাতে বাংলাদেশি এক যুবক আটকের বিষয় শুনেছি। এঘটনায় পতাকা বৈঠকের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়