শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে ড্রেজারের গর্তে পরে শিশুর মৃত্যু, দু'দিন পর লাশ উদ্ধার

ফাহাদ রহমান: [২] কুমিল্লার মুরাদনগরে ড্রেজারের গর্তে পরে নিখোঁজের দুইদিন পর সেই ডোবা থেকেই জায়েদুল ইসলাম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

[৩] শনিবার (১ মে) সকালে উপজেলা সদরের ইউসুফ নগর গ্রামের রফিকুল ইসলামের ড্রেজারের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু জায়েদুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি ও জেয়াসমিন আক্তারের ছেলে। সে তার নানার বাড়ীতে থাকতো।

[৪] স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে জেয়াসমিন আক্তার শিশু জায়েদুলকে সাথে নিয়ে রফিকুল ইসলামরে ড্রেজারের গর্তের পূর্ব পারের জমিতে ধান কাটতে ছিলেন। এক পর্যায় জায়েদুল ওই ড্রেজারের গর্তে গোসল করতে যায়। ওই ডোবায় জায়েদুলকে গোসল করতে দেখে তার মা দ্রুত তাকে সেখান থেকে আনতে গেলে চোখের পলকে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে মা জেয়াসমিন আক্তার ও আশপাশের লোকজন পানিতে নেমে নানা উপায়ে অনেক খোঁজাখুজি করেও শিশু জায়েদুলকে পায়নি। পরে মুরাদনগর থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম সহ চাঁদপুরের একটি ডুবুরি দল এনে বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অনেক খোঁজাখোজি করেও শিশু জায়েদুল বা তার লাশ পায়নি। শনিবার ভোর ৫ টার দিকে নিখোঁজ শিশু জায়েদুলের মরদেহ পানিতে ভেসে উঠে।

[৫] মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামালা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়