শিরোনাম
◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও) ◈ বাংলাদেশে আমদানি বাড়ছে না, এলসি খোলা বেড়েছে ৭ শতাংশ: কী বলছে অর্থনীতির চিত্র? ◈ সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার ◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ কেন পালন করা হয় আখেরি চাহার সোম্বা, আমল কী? ◈ যে কারণে বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা করেছে কানাডার সরকার ◈ ‘আজ যদি এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায় গোয়েন্দা বাহিনী, কিছু করার থাকবে না’ ◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা?

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতবাসীর জন্য প্রার্থনা কমলা হ্যারিসের, যুক্তরাষ্ট্র প্রবেশে কড়া বিধিনিষেধ

রাশিদুল ইসলাম : [২] ভারতের করোনা পরিস্থিতিকে বিয়োগান্তক বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ দুঃসময়ে তিনি ভারতীয়দের সাপোর্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, এটা একটা ভয়াবহ ট্রাজেডি এ নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ নেই। এই ট্রাজেডি প্রাণহানীর। ওহাইও রাজ্যের সিনসিনাতিতে শুক্রবার সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। সিএনএন

[৩] ভারতীয় মায়ের সন্তান কমলা হ্যারিস এক প্রশ্নের জবাবে বলেন, এরই মধ্যে আমরা ডলার হিসেবে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এটা ভারতে পিপিই এবং অন্যান্য জিনিসের পিছনে ব্যয় হবে।

[৪] ভারত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর দেশটিতে নিজের পরিবারের যেসব সদস্য আছেন, তাদের সঙ্গে কমালা হ্যারিসের কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

[৫] হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ৪ঠা মে থেকে ভারতের বিরুদ্ধে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং প্রশাসনের পরামর্শে ভ্রমণে বিধিনিষেধ থাকবে। ভারতে করোনা ভাইরাস সংক্রমণ এবং বহুবিধ ভ্যারিয়েন্টের বিস্তারের ওপর ভিত্তি করে এই বিধিনিষেধ বাস্তবায়ন করা হচ্ছে।

[৬] বৈধ স্থায়ী বাসিন্দা, স্বামী বা স্ত্রী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের এবং কিছু ব্যতিক্রম ছাড়া গত ১৪ দিনের মধ্যে ভারতে ছিলেন এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন বাইডেন। এতে তিনি ভারতে করোনা ভাইরাসের বিস্তার এবং এর বিভিন্ন ভ্যারিয়েন্টের কথা উল্লেখ করেছেন।

[৭] এর আগে ২৯ এপ্রিল ভারতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছিল হোয়াইট হাউস। তখন বলা হয়েছিল, ভারত-যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান ছাড়াও, ইউরোপের অন্যান্য দেশের মাধ্যমেও যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়