শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে গিয়ে কলকাতায় সাকিব এখন পানি টানেন

এল আর বাদল : [২] বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ( আইপিএল) খেলছেন। সাকিব কলকাতা নাইটরাইডার্সে আর রাজস্থান রয়্যালসে খেলছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ দলের পক্ষে সবগুলো ম্যাচেই মাঠে নেমেছে। দলের জন্য নিজের সেরাটাই দিয়েছেন।

[৩] প্রশ্ন হচ্ছে,সাকিব আল হাসান কী করেছেন? নিজেদের প্রথম তিন ম্যাচে খেলেছেন, কিন্তু দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে নিজের শেষ ও দলের তৃতীয় ম্যাচের পারফরমেন্স একেবারেই নারাজ ছিল কলকাতার টিম ম্যানেজমেন্ট। এর পরেই গুঞ্জন ওঠে পরের ম্যাচ থেকে সাকিবকে আর মাঠে দেখা যাবে না। তার জায়গায় খেলবেন সুনীল নারাইন।

[৪] ঘটেছেও তাই, শেষ পর্যন্ত উইন্ডিজের এই অলরাউন্ডারের জায়গা হয়েছে কলকাতায়। অন্যদিকে সাধারণ মানুষের ভাষায় বলা যায় সাকিব টানছেন পানি। এ নিয়ে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিবকে নিয়ে বিভিন্নজন লিখছেন বিভিন্ন কথা। এই যেমন এক ভদ্রলোক তার ফেসবুক আইডিতে সাকিবের ছবি পোস্ট করে লিখেছেন পানির অপর নাম জীবন।

[৫] সে যাই হোক সাকিবের মত বিশ্বসেরা তারকার সব বিষয় নিয়ে মাতামাতি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু আইপিএলএ খেলতে যাবার আগে সাকিব বলে গিয়েছিলেন সামনের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই তিনি সেখানে খেলতে যাচ্ছেন। এই আইপিএলের জন্য তিনি খেলতে যাননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট। জাতীয় দলের খেলা বাদ দিয়ে আসলেই কী বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারছেন সাকিব? এই প্রশ্নের উত্তর হয়তো সাকিব নিজেই ভালো দিতে পারবেন। - তথ্যসূত্র, যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়