শিরোনাম
◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাইফ ও শান্তকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, দলের ৯৯ , তামিম ৭০

রাহুল রাজ :[২] তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম সেশন শেষ হওয়ার আগের দুই ওভারে উইকেট হারালেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই স্পিনে পরাস্ত। প্রবীণ জয়াবিক্রমার কাছে আউট হন সাইফ (২৫)। আর প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া শান্ত টানা দ্বিতীয়বার ডাক মারলেন। চার বল খেলে রমেশ মেন্ডিসের স্পিনে ¯িøপে লাহিরু থিরিমান্নের ক্যাচ হন তিনি।

[৩]আগের টেস্টে ০ ও ১ রান করেছিলেন সাইফ হাসান। বড় জুটিও গড়তে পারেননি তামিম ইকবালের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও যে বড় কোনও ইনিংস খেলতে পেরেছেন তা নয়। ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়ে বিদায় নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান, ২৫ রান করেছেন ৬২ বল খেলে। ইনিংসে ছিল চারটি চার ও একটি ছয়। প্রবীণ জয়াবিক্রমার বলে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ হন তিনি।

[৪]ক্যান্ডিতে প্রথম টেস্টের দুই ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও হাফ সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। শুরু থেকে ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাতে প্রথম সেশনেই ৫৭ বল খেলে ৮ চারে পেয়ে যান ৩১তম ফিফটি। প্রথম টেস্টে ৯০ ও ৭৪ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।

[৫]সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৭ ওভারে ৯৯/২ (তামিম ৭০*)। শ্রীলঙ্কা: ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ ডিক্লে.

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়