শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় স্ট্রেন মিউটেশন ঘটিয়ে নতুন ভ্যারিয়্যান্ট তৈরি করেছে: ব্রিটিশ প্রশাসন

তাহমীদ রহমান: [২] পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, ভারতীয় স্ট্রেন থেকে তৈরি হওয়া দুইটি নতুন ভ্যারিয়্যান্ট চিহ্নিত করা হয়েছে ইংল্যান্ডে। এ দুইটি আরও বেশি সংক্রামক। ফলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে প্রশাসন। এনডিটিভি, আনন্দবাজার

[৩] পিএইচই জানিয়েছে, নতুন ভ্যারিয়্যান্ট দুইটি মূল ভারতীয় স্ট্রেন। তবে আলাদা আলাদা মিউটেশন ঘটেছে। এদের সম্পর্কে আরও জানার জন্য তদন্ত করে দেখছেন বিশেষজ্ঞেরা।

[৪] বিশ্বজুড়ে সদ্য খোঁজ পাওয়া এমন মিউটেটেড স্ট্রেনগুলিকে ভ্যারিয়্যান্টস আন্ডার ইনভেস্টিগেশন তালিকায় রাখা হয়েছে। কেন্ট স্ট্রেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেনকে ভ্যারিয়্যান্টস আন্ডার কনসার্ন তালিকায় রাখা হয়েছে।

[৫] পিএইচই জানিয়েছে, ভারতীয় স্ট্রেনের নতুন ভ্যারিয়্যান্টের একটিতে আক্রান্ত হওয়ার ২০২টি ঘটনার কথা জানা গিয়েছে। ২৪ ঘণ্টা চোখে চোখে রাখা হয়েছে আক্রান্তদের। ভ্যারিয়্যান্ট দুইটির গতিবিধিও পরীক্ষা করে দেখা হচ্ছে। মার্চ মাস থেকেই নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পিএইচই।

[৬] ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী ম্যান হ্যানকক জানান, তাঁদের চিন্তা হচ্ছে স্ট্রেনগুলির ক্ষেত্রে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে।

[৭] ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার জনাথন ভ্যান ট্যাম বলেন, এটা বলা খুব কঠিন, ব্রিটেনে যে টিকাকরণ চলেছে, তা নতুন স্ট্রেন রুখতে কতটা কার্যকরী হবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়