শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

আবুল কালাম: করোনার মহামারি প্রতিরোধে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিয়েছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

গতকাল সকালে সদর উপজেলার নাজিরপুর বিলপাড়া গ্রামের প্রান্তিক কৃষক নফসার আলীর দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চাষীরা।

জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে একদল তরুণ নেতাকর্মী এই ধান কাটায় অংশ নেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু জানান, লকডাউনের কারণে সারা দেশের মত পাবনায়ও ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে পড়েছেন চাষীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবকলীগ। জমির ধান কাটার ক্ষেত্রে যে পাবনার যে কোন প্রান্তে কৃষক শ্রমিকের অভাবে ধান না কাটতে পারলে আমাদের জানালে আমরা ধান কেটে দিবো।

কৃষক নফসার আলী বলেন, মাঠের ধান পেকে গেলেও শ্রমিক সঙ্কট ও শ্রমিকের অধিক মূল্যের কারণে জমির ধান কাটতে পারছিলাম না। ঝড় বাদলের মৌসুম শুরু হয়ে গেছে কখন ঝড় এসে সব ধান নষ্ট করে দেয় সেই চিন্তায় ছিলাম।

তিনি আরো বলেন, কিন্তু স্বেচ্ছাসেবকলীগের ছেলেরা বিনামূল্যে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে । এতে আমি বড় বিপদ থেকে বাঁচলাম। আমি তাদের জন্য মন থেকে দোয়া করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়