শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৯:২৪ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারের পর কখনোই ঠান্ডা পানি পান করা যাবে না

স্বাস্থ্য ডেস্ক: গ্রীষ্মের মধ্যেই চলছে রমজান। সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় ইফতার করে অনেকে ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা পানি বা ঠান্ডাজাতীয় খাবার খাওয়া শুরু করেন। গরমে এভাবে পানি পান করা মোটেও ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঠান্ডা পানি পান করার ফলে দাঁতের ভেগাস নার্ভের উপর মারাত্মক প্রভাব পড়ে।

এবার জেনে নেয়া যাক এ বিষয়ে-

ভেগাস স্নায়ু হলো মানবদেহের স্নায়ুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত ঠান্ডা পানি পানের ফলে ভেগাস স্নায়ু উদ্দীপত হয়। এতে হৃদগতি হঠাৎ করেই অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

রোজা রেখে ইফতারের পর, শরীরচর্চা বা ওয়ার্কআউটের পর কখনোই ঠান্ডা পানি খাওয়া উচিত নয়। ওয়ার্কআউটের পর শরীরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই তাৎক্ষণিক বেড়ে যায়। এই সময় সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পানের ফলে শরীরের তাপমাত্রার সঙ্গে বাইরের পরিবেশের তাপমাত্রার সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হয় না।

তাপমাত্রার সামঞ্জস্য বজায় রাখা সম্ভব না হলে হজমে সমস্যা বা হজমজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ওয়ার্কআউটের পর সামান্য গরম পানি পান করা গেলে উপকার পাওয়া যায়। এছাড়া খাওয়ার পরও ঠান্ডা পানি পান ভালো নয়। এতে শ্বাসনালীতে ম্লেষ্মার অতিরিক্ত আস্তরণ সৃষ্টি হয়। ফলে এ থেকে সংক্রমণের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পায়। সূত্র: জি-নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়