শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে দিবসে শ্রমিকদের ৬ সুবিধা বাস্তবায়নে মালিকদের প্রতি আহ্বান

শরীফ শাওন: [২] সকল শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠানে কর্মদিবস ৮ ঘন্টা করতে হবে। শ্রমক আইনের কর্মঘন্টা ও ওভারটাইম বিষয়ে স্থগিত প্রজ্ঞাপন বাতিল করতে হবে। ২০ রোজার আগে সকল পাওনা পরিশোধ করতে হবে। শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে। লকডাউন চলাকালে শ্রমিকদের ফ্রি টেস্ট, ভ্যাকসিনসহ সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। পূর্ণ রেশনিং ব্যবস্থা এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন করতে হবে।

[৩] শুক্রবার গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের বিবৃতিতে নেতারা বলেন, মহান মে দিবসের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্ম দিবসের অধিকার অর্জিত হওয়ার পরেও তা আমাদের দেশে বাস্তবায়িত হচ্ছে না। এখনও গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কলকারখানা ও প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে নানা অজুহাতে ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করানো হয়। যেখানে শ্রমিকদের জীবনীশক্তি ও উৎপাদন সক্ষমতা রক্ষার জন্য ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন করা জরুরি, সেখানে উল্টো সরকার বাংলাদেশ শ্রম আইনের ৩২৪ ধারার ক্ষমতার অপব্যবহার করে গত ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে ১৭ এপ্রিল ২০২১ থেকে পরবর্তী ছয় মাসের জন্য কর্মঘণ্টা ও ওভারটাইম ভাতা সংক্রান্ত ধারার (১০০, ১০২, ১০৫) প্রয়োগ স্থগিত ঘোষণা করা হয়। এর ফলে শ্রমিকরা আগের থেকে আরও বেশি করে শোষণ-বঞ্চনা ও হয়রানির শিকার হবেন। বর্তমান করোনাকালে এই ঘোষণা শ্রমিকদের জীবন আরও বেশি ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তাহীন করে তুলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়