শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে করোনায় নতুন আক্রান্ত ৫৩, মৃত্যু ২

আফরোজা সরকার : [২] বিভাগের ৮ জেলার মধ্যে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় একদিনে ৩৫৩ জনের টেষ্ট করে নতুন করে ৬ জেলায় ৫৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুরে এক জন এবং ঠাকুরগাঁও জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

[৩] সুস্থ্য হয়েছেন ৫৩ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ২৫ হাজার ৩শ’ ৩৯ জনের টেষ্ট করে মোট ১৭ হাজার ৯শ’ ৫১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬ হাজার ৬শ’ ২০ জন রোগী সুস্থ হয়েছেন।

[৪] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ২৪, কুড়িগ্রামে ৯, নীলফামারীতে ৮, রংপুরে ৭, গাইবান্ধায় ৩, এবং ঠাকুরগাঁও জেলায় ২ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ৩শ’ ৯৩ জন আক্রান্ত ও ১শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৬শ” ৭০ জন আক্রান্ত ও ৮০ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ ৪১ জন আক্রান্ত ও ৩৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭শ’ ৬ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫শ’ ২৯ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ১শ’ ৪৮ জন আক্রান্ত ও ১৮ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৪১ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ২৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৫] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৭৪ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ২ হাজার ৮শ’ ১৩ জন। একই সময়ে ২১৩ জন সহ মোট ৯৮ হাজার ৬শ’ ৫৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়