শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার, মৃত্যু ৩৪৯৮ জনের

রাকিবুল রিফাত:[২] দৈনিক সংক্রমণে আবারো নতুন রেকর্ড ভারতে। সবচেয়ে বেশী মারা গেছে মহারাষ্ট্রে। যার পরে রয়েছে কেরালা, কর্ণাটক ও তামিলনাডু। একদিনে নতুন করে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষের শরীরে। নতুন মৃত্যু নিয়ে মোট ২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে দেশটির মোট মৃত্যু। মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার।

[৩] গেলো এক সপ্তাহে নমুনা পরীক্ষায় পজেটিভ শনাক্তের হার ২১ দশমিক ২ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমিতের প্রকৃত সংখ্যা অন্তত ৫ গুণ বেশি। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৫৪০ জন।

[৪] এরই মধ্যে ভেঙ্গ পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। প্রয়োজনের তুলনায় হাসপাতালে বেড নেই বললেই চলে। অক্সিজেনের অভাবে হাসপাতালের বাইরেই মারা যাচ্ছে বহু রোগী। শেষকৃত্য করতেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি দেশটিতে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়