শিরোনাম
◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে নয়, বার্সেলোনায় মেসিকে দেখতে চান কোচ কোম্যান

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, আসছে মৌসুমেও তিনি লিওনেল মেসিকে ক্যাম্প ন্যুতেই দেখতে চান। আর্জেন্টাইন তারকাকে ফরাসি ক্লাব পিএসজি দুই বছরের চুক্তি প্রস্তাব করেছে বলে খবর। যার প্রেক্ষিতে কোম্যান এ কথা বলেছেন।
[৩] অনেক দিন ধরেই গুঞ্জন, মেসিকে নিজেদের তাঁবুতে ভেড়াতে চায় পিএসজি। চলতি মৌসুম শেষ হতেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টাইন তারকার। তাই মেসিকে পেতে পিএসজি বড়সড় পদক্ষেপ নিয়েছে বলেই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে। ব্রাজিলের এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পিএসজি দুই বছরের চুক্তি প্রস্তাব করেছে আর্জেন্টাইন তারকাকে। সঙ্গে এক বছরের চুক্তি বৃদ্ধির সুযোগও রাখা হয়েছে।
[৪] বার্সা কোচ বলেন, পিএসজির বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি জানি না এটি সত্য কি-না। আমি আশা করি তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমি বলব তার (মেসি) এখানেই শেষ করা উচিত। কারণ সে এখানেই তার জীবনের পুরোটা সময় পার করেছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। - মার্কা/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়