শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:১৫ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়র তাপসের সঙ্গে সাক্ষাত, কাউন্সিলর পদ ফেরত চান ইরফান সেলিম

বাশার নূরু: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিম। এ সময় তিনি কাউন্সিলর পদ ফিরে পেতে মেয়রকে অনুরোধ করেন।
সূত্র: বাংলা ট্রিউবিউন

[৩]ইরফান সেলিম ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে কাউন্সিল পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

[৪]বৃহস্পতিবার ডিএসসিসির নগরভবনে মেয়রের কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

[৫]এর আগে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার (২৮ এপ্রিল) জেল থেকে জামিনে মুক্তি পান ইরফান সেলিম।

[৬] জামিনে মুক্তি পাওয়ার পর ইরফান সেলিম তার বাবা সংসদ সদস্য হাজী সেলিম এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার নগর ভবনে আসেন। তারা ইরফানের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারে মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। ভবিষ্যতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন ইরফান সেলিম।

[৭]জানা গেছে, নগরভবনে আসার আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ইরফান।

[৮] তিনি বলেন, জেল থেকে বের হয়েছি মাত্র ২৪ ঘণ্টা হয়েছে। এখনও কাউন্সিলর পদ ফিরে পেতে কোনও লিখিত আবেদন করিনি। আজ মেয়র মহোদয়ের সঙ্গে সাক্ষাত করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়