শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোহাগাড়ায় অসহায় প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার ও ত্রাণ

আবদুল করিমঃ চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ রুবেল (১৫) নামের এক অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ত্রাণ সামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন। রুবেল উপজেলার চরম্বা খালেকের দোকান এলাকার ইউনুছের ছেলে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে তাঁকে হুইল চেয়ার ও ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবিব জিতু।

জানা যায়, শারিরীক প্রতিবন্ধী রুবেল এতদিন ধরে একটি হুইল চেয়ার না থাকার কারণে অতিকষ্টে চলাফেরা করছিলেন। অর্থের অভাবে হুইল চেয়ারও কিনতে পারছিলেন না। এদিকে, গত বুধবার ইউএনও জিতু চরম্বায় উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে যাওয়ার পথে রুবেলকে হামাগুড়ি থাকা অবস্থায় দেখতে পান। এরপর বৃহস্পতিবার তাঁর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, মোহাম্মদ আরমান বাবু রুমেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়