শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হজের বিষয়ে আর্থিক লেনদেন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

বাশার নূরু: [২] ‘এবছর পবিত্র হজ পালনে হজ গমনেচ্ছুদের অন্তর্ভুক্ত করবেন’ বলে একটি অসাধু চক্রের অর্থ গ্রহণ সংক্রান্ত প্রতারণার ঘটনা ধর্ম মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করেছে মন্ত্রণালয়।

[৩] বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিবর্গকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করছে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়