শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:৪২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা-ফোর্ডনগর সড়কের কাঠ বাগান সংলগ্ন এলাকায় জনৈক শাহীনের চায়ের দোকানের সামনে ডাকাতির ঘটনায় পুলিশ ৪ ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত একটি মিশুক গাড়ি উদ্ধার করেছে।

[৩] গ্রেফতারকৃতরা হচ্ছেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পদ্মছড়া (করঞ্জি) গ্রামের বিল্লাল হোসেনের পুত্র শাকিল (২৪), বানিয়াল পালশা গ্রামের আমিনুল ইসলামের পুত্র জুয়েল (২২), ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ঘোষপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র লিটন ওরফে মামুন (৪৪) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গনকপাড়া গ্রামের মাইনুদ্দিনের পুত্র সাইফুল (২৬)। গ্রেফতারকৃত প্রত্যেকেই সাভার-আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

[৪] মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মোঃ আঃ রহিম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাভার ও আশুলিয়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গত বুধবার (২৮ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সেই সাথে লুন্ঠিত মিশুকগাড়ি ও ডাকাতির কাজে ব্যবহ্নত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

[৫] গ্রেফতারকৃতদের মধ্যে শাকিল ,জুয়েল ও লিটন বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর ডাকাত সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর চেষ্টা অব্যাহত আছে বলে তদন্ত কর্মকর্তা জানান।

[৬] উল্লেখ্য, গত ২০ এপ্রিল দিবাগত গভীর রাতে ধল্লা -ফোর্ডনগর সড়কের দক্ষিণ ধল্লা গ্রামের জনৈক শাহীনের চায়ের দোকানের সামনে ডাকাতির ঘটনা ঘটে।এতে ৪টি মোবাইল সেট, একটি মিশুকগাড়ি, একটি পিকআপ ও নগদ টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়