শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

মাসুদ আলম: [২] জাম্বিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম শিকাজুইর আমন্ত্রণে শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি।

[৩] আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জাম্বিয়া সফরের সময় ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সরকারি এই সফরে সেনাপ্রধান জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন।

[৪] এছাড়া, জাম্বিয়ার লুসাকায় অবস্থিত আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস (জেডএনএস) কমান্ড্যান্টের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন এবং ছাত্র অফিসারদের উদ্দেশে বক্তৃতা দেবেন। সফর শেষে আগামী ৬ মে দেশে ফিরে আসার কথা রয়েছে সেনাপ্রধানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়