শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে গণপরিবহণের ৬শ শ্রমিককে ত্রাণ সহায়তা দিলেন জেলা প্রশাসক

আতিকুর রহমান:[২] মহামারি করোনা সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কারণে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

[৩] গাজীপুর শহরের রাণী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ৬শ গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ১ লিটার তেল, ২ কেজি লবণ।

[৪] ত্রাণ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিনা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ