শিরোনাম
◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস-লাচ্ছি তৈরির কারখানা সিলগালা

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরির দায়ে কারখানার মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড জরিমানা ও কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।

‘জি বি হলিস্টিক ফুডস এন্ড বেভারেজ’ কোম্পানির মালিক জাকির হোসেন মোবারক (৫৫) উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের সৈয়দ আলীর ছেলে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে ‘জি বি হলিস্টিক ফুডস্ এন্ড বেভারেজ’ নামে এক কোম্পানিতে অবৈধভাবে ভেজাল চার ধরনের জুস ও লাচ্ছি তৈরি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কোম্পানিতে জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমতি নেই। এছাড়া কোনো কেমিস্টও নেই।

কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরি করছে তারা। এছাড়া তারা যেসব ম্যাটারিয়াল ব্যবহার করছে তা মানব দেহের জন্য ক্ষতিকারক।

এসব কারণে কারখানার মালিক জাকির হোসেন মোবারকে দুই লাখ টাকা অর্থদণ্ড ও কারখানা সিলগালা করা হয়।অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ