শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১১:২৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মার্কিন নভোচারী মাইকেল কলিন্স মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : [২]মার্কিন নভোচারী মাইকেল কলিন্স (৯০) মারা গেছেন। তাঁর পরিবারের বরাতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

[৩]পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে প্রথম মানুষ পদার্পণ করে ১৯৬৯ সালে। সেদিনে চাঁদের বুকে নিল আর্মস্ট্রং প্রথম পা রাখেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন নভোচারী নিল আর্মস্ট্রং ও তাঁর অপর সঙ্গী বাজ অল্ড্রিন। সেই ঐতিহাসিক অভিযাত্রায় ছিলেন মাইকেল কলিন্স। যদিও তিনি চাঁদের মাটিতে হাঁটেননি।

[৪]২০১২ সালের ২৫ আগস্ট মারা যান নিল আর্মস্ট্রং। আজ চলে গেলেন তাঁদের সঙ্গী মাইকেল কলিন্স। তাঁদের হারিয়ে এখনো পৃথিবীতে আছেন বাজ অল্ড্রিন (৯১)।

[৫]মাইকেল কলিন্সের জন্ম ১৯৩০ সালের ৩১ অক্টোবর। তিনি একজন আমেরিকান প্রাক্তন মহাকাশচারী, পরীক্ষামূলক পাইলট ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংরক্ষিত বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। ১৯৬৩ সালে চৌদ্দ মহাকাশচারী তৃতীয় গ্রুপের অংশ হিসেবে নির্বাচিত হয়ে তিনি দুবার মহাকাশে যান। এদিকে মাইকেল কলিন্সের মৃত্যুতে একটি শোকবার্তা দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়