শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৩১ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

সমীর রায়: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। করোনাভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগাচাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ।

[৩] এরই অংশ হিসেবে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্যের একটি টিম আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া বিলে হাদিউজ্জামান নামে এক দরিদ্র কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেয়।

[৪] এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হাসান, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক শওকত হোসেন, আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাজিব, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বী, শেখ রোহান আরাফাত উপস্থিত ছিলেন।

[৫] এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

[৬] কৃষক হাদিউজ্জামান বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

[৭] উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তাই আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ