শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকা‌তির প্রস্তু‌তিকা‌লে দে‌শিয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

সুজন কৈরী: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চা‌লি‌য়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করে‌ছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হ‌লেন- সজিব (৩২) ও রাসেল (২৮)। মঙ্গলবার রা‌তে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রকল্প এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়।

র‌্যাব-১০ এর সহকা‌রি প‌রিচালক (মি‌ডিয়া) এএস‌পি এনায়েত ক‌বির শো‌য়েব ব‌লেন, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে তা‌দের গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। এ সময় তা‌দের কাছ থে‌কে ডাকাতি হওয়া ৪টি অটো রিকশা, ডাকাতি কাজে ব্যবহৃত ১টি সি এন জি, ১টি মোটরসাইকেল, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি সুইচ গিয়ার চাকু, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়ে‌ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত‌দের কাছ থে‌কে জানা গে‌ছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বেশ কিছুদিন ধ‌রে ঢাকা-মাওয়া মহাসড়কের নিরিবিলি স্থানে অবস্থান নিয়ে অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদির গতি রোধ করে সাধারন মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মূল্যবান সম্পদ লুটসহ অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদি জোরপূর্বক ছিনিয়ে নিতেন।
গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়