শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫৫, সুস্থ ৫৩৯২

মহসীন কবির:[২] বুধবার (২৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] দেশে কোভিড গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৩৫৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ২০৬ জনের। এখন পর্যন্ত ৫৪ লাখ ৯৫ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৭ লাখ ৫৪ হাজার ৬১৬ জন। মোট মারা গেছেন ১১৩০৫ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩৫৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক৫০ শতাংশ।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়