শিরোনাম
◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুইমারাতে মুসলিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আবদুল আলী: [২] করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী চলছে লকডাউন। টানা লকডাউনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। এসব কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

[৩] বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় গুইমারা উপজেলায় কর্মহীন ৬০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আজ গুইমারা ইউনিয়নের ২২০ জন মুসলিমদের হাতে ইফতার সামগ্রী তুলে তিনি।

[৪] এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনায় সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

[৬] মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভায় সাড়ে ৭ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানাগেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ