শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ১৭টির বেশি দেশে

রাকিবুল রিফাত: [২] মঙ্গলবার মহামারি বিষয়ক সাপ্তাহিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশে ই১৬১৭ ভাইরাসের ১২শর বেশি সিকোয়েন্সের কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টাইমস অফ ইন্ডিয়া

[৩] বিশ্বের অন্তত ১৭টি দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় ভারতীয় ডাবল মিউট্যান্ট এ প্রজাতি বেশি সংক্রামক বলেও জানায় সংস্থাটি। এছাড়া ভাইরাসের এই প্রজাতিটি বৃদ্ধি লাভও করে খুব দ্রুত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শঙ্কা প্রকাশ করে দ্রুতই ভাইরাসটি আরোও দেশে ছড়িয়ে পড়তে পারে।

[৪] বিষয়টি বিশ্বের যেকোনো দেশের জন্যই উদ্বেগজনক বলে জানায় ডব্লিউএইচও। করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় চলতি বছরের শুরুতে। ধারণা করা হচ্ছে, দেশটিতে মহামারির এখনকার ভয়াবহতার জন্য দায়ী করোনার এ প্রজাতি। ভারতে করোনায় এ পর্যন্ত মৃত্যু ২ লাখের উপরে আর মোট শনাক্ত ১ কোটি ৮০ লাখের বেশি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়