শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মোকাবেলায় ঘুড়ে দাঁড়াচ্ছে ব্রিটেন, ৪ কোটি মানুষ ভাইরাস মুক্ত অঞ্চলে বাস করছে [ভিডিও]

রাশিদুল ইসলাম : [২] ব্যাপক টিকাদান কর্মসূচি সফল করার পর ব্রিটেন এখন অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু করতে যাচ্ছে। আগামী ১৭ মে লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটি। ডেইলি মেইল

[৩] ব্রিটেনে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন এমন অঞ্চলে বাস করছেন যেখানে মাত্র এক সপ্তাহের মধ্যে ২টি বা তারও কম কোভিড সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

[৪] অপরিহার্য নয় এমন বিদেশ ভ্রমণকে পুনরায় চালু করার পাশাপাশি ৬ জন বা দুটি পরিবার- বাড়ির ভেতরে জড়ো হওয়ার অনুমতি পেতে যাচ্ছে।

[৫] ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ সার্বিক কোভিড পরিস্থিতি নখদর্পণে রেখে বলছে গত এক সপ্তাহে কোনো কোনো এলাকায় ২/১ জনের সংক্রমণের খোঁজ পাওয়া গেলেও অধিকাংশ এলাকায় তা ঘটেনি। এধরনের ৪ হাজার ৮১৯টি এলাকা পর্যালোচনা করে দেখা হচ্ছে যেখানে ৩৮ মিলিয়ন মানুষ বাস করে। ব্রিটেনের রানি এধরনের এলাকাভিত্তিক নজরদারির নির্দেশ দিয়েছিলেন।

[৬] ৮ হাজার ২শ মানুষ বাস করে এমন ৬ হাজার ৮শ এলাকা বিভক্ত করে এসব এলাকার কোভিড পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

[৭] আরেকটি ইতিবাচক দিক হচ্ছে গতকাল কোভিডে মৃতের সংখ্যা দেশটিতে ১৭ জনে নেমেছে যা এক সপ্তাহে অর্ধেক এবং এক সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ৩৩।

[৮] কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ বিশেষজ্ঞ ড. রাগিব আলি বলেছেন লকডাউন চিরতরে তুলে দিতে চাইলে টিকার কোনো বিকল্প নেই। কারণ টিকা মানুষের আস্থাকে ফিরিয়ে আনে, মৃত্যু ঝুঁকিকে ব্যাপকভাবে হ্রাস করে।

https://videos.dailymail.co.uk/video/mol/2021/04/25/6513097257766503291/640x360_MP4_6513097257766503291.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়