শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ার্ন মিউনিখে অধিনায়কের বয়স ৩৫, কোচের ৩৩

স্পোর্টস ডেস্ক : [২] সম্প্রতি কোচ হিসাবে ইউলিয়ান নাগলসমানকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ

[৩] নতুন মৌসুমে বাভারিয়ানদের ডাগ-আউট সামলাবেন আরবি লাইপজিগের দায়িত্বে থাকা এই কোচ। আগামী ১ জুলাই থেকে দায়িত্ব নিতে চলেছেন তিনি। লাইপজিগ থেকে ২৫০ কোটি টাকারও অর্থে দলটিতে নেয়া হচ্ছে তাকে।

[৪] মজার বিষয় হচ্ছে, বায়ার্ন মিউনিখের অধিনায়ক ম্যানুয়েল নয়ারের বয়স ৩৫ অন্যদিকে নতুন যোগ দেয়া কোচের বয়স মাত্র ৩৩ বছর। ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে পেশাদার কোচ হিসেবে অভিষেক হয় নাগলসমানের। হফিংহ্যামের হয়ে তিন মৌসুম কাটানোর পর ২০১৯ সালে লাইপজিগে যোগ দেন তিনি।। জার্মান দলটির গোলরক্ষক ৮টি বুন্ডেজ লিগা, ৫টি করে ডিএফবি পোকাল ও সুপার কাপ, দুইবার করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, দুটি সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

[৫] ছোট থেকে ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়লেও বারবার চোটের কারণে পেশাদার ফুটবলার হতে বাধা পেতে হয় নাগলসমানকে। শেষ পর্যন্ত কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। অসবার্গ ও এইটিন সিক্সটি মিউনিখের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন নাগলসমান। লাইপজিগের জুনিয়র টিমের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার অপেক্ষা জামার্নির ইতিহাসের সফলতম দলটির হয়ে অভিষেক করার। - গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ