শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মানুষের জন্য ভালোবাসা

নাঈমুল ইসলাম খান: [১] যদি পারতাম, ১০ ট্রাক বোঝাই অক্সিজেন সিলিন্ডার ভারতে পাঠাতাম। যদি সুযোগ হতো, জোগাড় যন্ত্র করে ভারতে অক্সিজেন হাহাকারের এই সময় অন্তত কিছু অক্সিজেন কনসেনট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পাঠাতাম।

[২] বাংলাদেশে বিশ্বমানের মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ইত্যাদি তৈরি হয়। সুযোগ থাকলে এক ট্রাক ভরে ভারতের মানুষের এই দুঃসময়ে পৌঁছে দেওয়া যেতো। ভারত বাংলাদেশের প্রায় একমাত্র প্রতিবেশি, আমাদের মুক্তিযুদ্ধে রক্তের সম্পর্কের বন্ধু, আমরা হৃদয়বান সৎ ও সুপ্রতিবেশি। এজন্যই এই দুঃসময়ে, ভারতের এই বিপর্যয়কর সময়ে পাশে দাঁড়ানোর আকুলতা অনুভব করি।

[৩] আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে প্রায় ৪ হাজার ভারতীয় সৈন্য আত্মাহুতি দিয়েছেন, প্রায় ৯ হাজার আহত বা পঙ্গু হয়েছেন, রক্ত দিয়েছেন আরও হাজার হাজার ভারতীয়।

[৪] ভারত আমাদের এক কোটি মানুষকে ৯ মাস আতিথ্য দিয়েছে, খাদ্য ও চিকিৎসা দিয়েছে। বাঙালি জাতির সবচেয়ে বড় সংকটে পাশে দাঁড়িয়েছে। যুদ্ধের জন্য অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে।

[৫] শিল্পী কামাল পাশা চৌধুরীর ভাষায় বলতে ইচ্ছে করে, ‘ আজ তাদের দুঃসময়ে ক্ষমতা থাকলে আমি আমার নিঃশ্বাসের অক্সিজেন থেকেও তাদের ভাগ দিতাম।

[৬] বাংলাদেশের অনেক মানুষ একই রকম অনুভব করছে। করুণাময় ভারতের মানুষকে করোনার এই মানবিক বিপর্যয় এবং এর ভয়াবহতা থেকে দ্রুত মুক্তি দিন।

  • সর্বশেষ