শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ও একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ দুইজনকে আটক করেছেন পুলিশ।

[৩] মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভার ঈদগা মাঠ ও সাতঘরিয়াপাড়া থেকে ইয়াবা ও অস্ত্রসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন, সদর ইউপি মিঠাপানির ছড়ার মোঃ হোসেনের ছেলে মোঃ রফিক(২৫) ও হোয়াইক্যং ইউপি পশ্চিম সাতঘরিয়া পাড়ার জাফর আহাম্মদের ছেলে মোহাম্মদ নুর(২২)।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

[৫] তিনি জানান, মঙ্গলবার রাতে তারই নেতৃত্বে একটি বিশেষ চৌকস টিম পশ্চিম সাতঘরিয়া পাড়ায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি রামদা উদ্ধার করা হয়।

[৬] অপর দিকে, একই দিন রাতে পৌরসভার ঈদগা মাঠের পূর্ব পাশে অভিযান চালিয়ে রফিক নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যবহৃত মোবাইল সেট পাওয়া যায়।

[৭] তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়