শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল ছাড়বেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও !

স্পোর্টস ডেস্ক: [২] যতদিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। এমন অবস্থাতেও চলছে আইপিএল। তবে অনেক ক্রিকেটারই নিজেদের নিরাপত্তার কথা ভেবে দেশে ফিরে যাচ্ছেন। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রিকেটার দেশে ফিরেও গেছেন।

[৩] এমতাবস্থায় নিজেদের ক্রিকেটারদের নিয়ে উদ্বিগ্ন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও, দেশটির করোনা পরিস্থিতি ও নিজ দলের ক্রিকেটারদের কড়া পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন এনজেডসি। তারা ভারতের করোনা পরিস্থিতিকে হৃদয়বিদারকের চেয়েও বেশি বলে মূল্যায়ন করেছেন, ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ রাখছে দেশটি।

[৪] নিউজিল্যান্ডের ‘দ্যা হেরাল্ড এনজেড’ এর প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা বিধিনিষেধ নীতিমালার কারণে ক্রিকেটারদের নিরাপত্তা, তাদের দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন এনজেডসি। সেই সাথে আইপিএলের পরপর বেশ কয়েকজন ক্রিকেটার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সরাসরি ইংল্যান্ডে যেতে হবে, যে কারণে ইংল্যান্ডের করোনা বিধিনিষেধও বিবেচনায় রাখতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

[৫] এনজেডসি তাদের ক্রিকেটার, ভারতের স্বাস্থ্যবিভাগ, আইসিসি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। যাতে করে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের নিরাপত্তা ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা ও বাঁকিদের দেশে ফেরা নিয়ে কোন ঝুঁকিতে পড়তে না হয়। - জি নিউজ / স্পোর্টসজোন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়