শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে বসেই সময় কাটছে ইলিয়াস কাঞ্চনের, ব্রিটিশ নাগরিকত্ব পেলেন মেয়ে ইমা

ইমরুল শাহেদ: ম্যুভমেন্ট নিষেধাজ্ঞায় নায়ক ইলিয়াস কাঞ্চন বাসাতেই আছেন। বলেন, ‘কোথাও বের হই না। বের হয়ে যাবোটা কোথায়?’ সম্প্রতি তিনি রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ ছবিটির কাজ শেষ করে এসেছেন ফরিদপুর লোকেশন থেকে। এখন ছবিটি ডাবিংয়ের পর্যায়ে রয়েছে। জানালেন, তার কাছে ম্যুভমেন্ট নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে শিডিউল চাওয়া হয়েছিল। কিন্তু ম্যুভমেন্ট নিষেধাজ্ঞা শুরু হয়ে যাওয়ায় আর কাজটা করা হয়নি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছবিটি একেবারে খারাপ হবে না। রোজিনা ম্যাডাম ধরে কাজ করেছেন।’ এ ছবিতে তার সঙ্গে বিতর্কিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও কাজ করেছেন। তিনি বলেন, ‘ভালোই কাজ করেছে মেয়েটি। সে নাচে ভালো।’ ইলিয়াস কাঞ্চন অভিনীত প্রায় সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আগে হিসাব রাখতাম। এখন আর হিসাব রাখা হয় না। তবে ২০১৮ সালে আমার শেষ ছবি মুক্তি পেয়েছে। ছবির নাম মনে নেই, শুধু এটুকু মনে আছে - ছবিটি প্রযোজনা করেছেন ববি।’ টানা কয়েক বছরই তার একটি করে ছবি মুক্তি পেয়েছে।

তার কাছে ছবির অফার থাকলেও স্বেচ্ছায় তিনি কাজ করছিলেন না। কিন্তু ছেলের উৎসাহে তিনি এখন থেকে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যেই শুরু হয়ে গেল কোভিড। সকলের মতো তারও অগ্রযাত্রা থেমে গেল। ঘরে বসেই তিনি আশপাশের সকলের খবর রাখছেন। কোভিডের এই পরিস্থিতিতে তার বাসা থেকে বের না হওয়ার ব্যাখ্যা দিয়ে সম্প্রতি যেসব তারকা মারা গেছেন তাদের নাম স্মরণ করেন। জানান, এসব মৃত্যুতে তিনি খুবই মর্মাহত। তবে তিনি বলেন, ‘এতো খারাপ সংবাদের মধ্যে আমার জন্য একটা সুসংবাদ হলো আমার মেয়ে ইমা ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছে। এতোদিন বলতে গেলে এমনিতেই ব্রিটেনে থেকেছে। সে কোনো ক্রমেই দেশে আসতে পারছিল না। এখন আসতে পারবে।’ এছাড়া ছেলে জয় কিছুদিন আগে কোভিডাক্রন্ত হয়েছিল। সেও এখন সুস্থ। এজন্য তিনি অনেকটাই দুশ্চিন্তা মুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়