শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০১:৩৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের সহিংসতা ‘হৃদয়বিদারক’, বিশ্বনেতাদের জান্তা সরকারকে প্রত্যাখ্যান করার আহ্বান ওবামার

লিহান লিমা: [২] মিয়ানমারে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিরল বিবৃতিতে বর্তমান মার্কিন প্রশাসন জো বাইডেনের সরকারসহ বিশ্বের বিভিন্ন দেশ জান্তা সরকারের ওপর যে নিষেধাজ্ঞারোপ করেছে তাকে সমর্থন জানান তিনি। সিএনএ

[৩] ওবামা বলেন, দশকব্যাপী লড়াইয়ের পর যে গণতন্ত্র ও স্বাধীনতার সূচন হয়েছিলো মিয়ানমার সেনাবাহিনী অবৈধ এবং নৃশংসভাবে সেটিকে খর্ব করছে, জনগণ এটি কিছুতেই গ্রহণ করবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়েরও তাদের গ্রহণ করা উচিত হবে না।’

[৪]ওবামা আরো বলেন, মিয়ানমারের প্রতিবেশি দেশগুলোকে এটি অনুধাবন করতে হবে এই হত্যাকারী জান্তা সরকারকে দেশটির জনগণ প্রত্যাখ্যান করেছে, সামরিক শাসন অস্থিতিশীলতা, মানবিক সংকট ডেকে এনেছে ও দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ঝুঁকিতে ফেলেছে।

[৫]এই সময় ওবামা মিয়ানমারকে গণতন্ত্রে ফেরাতে দেশটির জাতিগত ও ধর্মীয় গোষ্ঠিগুলোকে ঐক্য গড়ার আহ্বান জানান। ওবামা বলেন, ‘এটি অন্ধকার সময়। তবে গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা, ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে এটি কাটিয়ে ওঠা সম্ভব।’

[৬] মঙ্গলবার মিয়ানমারের থাই সীমান্তে কারেন বিদ্রোহী গোষ্ঠি সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। কারেন বিদ্রোহীরা এক বিবৃতিতে জানায়, তারা সেনা ক্যাম্প দখল করে জ্বালিয়ে দিয়েছে। গ্রামবাসীরা সৈন্যদের পালিয়ে যেতে দেখেছে।

[৭] আসিয়ান দেশগুলোর পরামর্শককে ‘ইতিবাচক’ভাবে নেয়া হয়েছে, জান্তা সরকারের এমন মন্তব্যের পরপরই এই সংঘর্ষের খবর আসলো। শনিবারের আঞ্চলিক সম্মেলনে আসিয়ান নেতারা মিয়ানমারকে সহিংসতা বন্ধ ও অভ্যুত্থানে উৎখাত করা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়