শিরোনাম
◈ সক্রিয় ফল্ট লাইনে চীনের মেগা বাঁধ, ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’ বলছেন বিশেষজ্ঞরা: ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন ◈ ঢাকা মেডিক্যাল কলেজে ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক বুকিংয়েই মিলবে সব সেবা ◈ ১২ বছর আগের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটি কী বার্তা দেয়? ◈ বাংলাদেশ সিরিজের মাঝে জিম্বাবু‌য়ে তিন ফরম্যাটে অধিনায়কের নাম ঘোষণা কর‌লো ◈ বন্যার ভয়াল থাবায় বিপর্যস্ত আট জেলা ◈ কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য যোগরাজের, এতদিন পরে যুবরাজ সিং‌য়ের বাবাকে জবাব দিলেন ◈ শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ আমদানি বাড়ায় ১১ মাসে বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি ◈ কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় মাদক সহ গ্রেফতার ৩

ইমদাদুল হক : [২] ঢাকার আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ১৫৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য তিন লক্ষ ৬৪ হাজার ৬০০ টাকা।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগের রাতে ১১টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া মো. শাহ জামাল (৪১), ভোলা সদর থানার চরসামাইয়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. মোশাররফ হোসেন মুন্না (২৮) ও ভোলা জেলার দৌলতখান থানার মধ্য জয়নগর এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. হেলাল আহম্মেদ (৩৮)। তারা যথাক্রমে আশুলিয়ার নরসিংহপুর, চিত্রশাইল ও দক্ষিণ গাজিরচট এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

[৫] গ্রেফতারকৃত আসামী শাহ জামাল(৪১) এর বিরুদ্ধে এর আগে থেকেই আশুলিয়া থানায় মাদক মামলা রয়েছে। ২০১৮ সালের ৩ জুন আশুলিয়া থানায় দায়েরকৃত ৬ নং মামলার এজাহারভুক্ত আসামী সে।

[৬] আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঢাকা অর্থনীতিকে বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

[৭] তারা দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবারহ ও বিক্রি করে আসছিলো গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়