শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ক‌ষ্টের জয় ◈ এক যুগ পর চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ‌রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গে‌লো বায়ার্ন  মিউ‌নিখ  ◈ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ◈ বে‌শি কথা না ব‌লে কাজে প্রমাণ দিতে চান তামিম ইকবাল ◈ আমি তো সাবেক উপদেষ্টার বাসার সামনে গাড়ি পার্ক করে ঘুমিয়ে যাইনি : ফারুক আহ‌মেদ  ◈ বিসিবিতে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল ◈ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিল ইরান ◈ পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, হামলা স্থগিত ডোনাল্ড ট্রাম্পের ◈ ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান ◈ পটুয়াখালীর পর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সংকট, লোডশেডিংয়ের চাপ বেড়েছে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: সামর্থ্য অনুযায়ী আমাদেরও ভারতের পাশে থাকা উচিত

শরিফুল হাসান: ভারতের অবস্থা ভয়াবহ। মৃত্যু আর আক্রান্তের নতুন সব বৈশ্বিক রেকর্ড। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর কাছে সহায়তা চেয়েছেন। ওপরওয়ালা ভারতের প্রতি রহমত করুন। আমি মনে করি সামর্থ্য অনুযায়ী আমাদেরও তাদের পাশে থাকা উচিত। আসলে এই পৃথিবীতে সবারই সবার পাশে থাকা উচিত। পৃথিবী নিয়েও নতুন করে ভাবা উচিত। একবার ভাবেন তো এই পৃথিবীতে স্বাধীনতার আর সার্বভৌমত্বের নামে বছরের পর বছর ধরে সামরিক খাতে যেভাবে টাকা খরচ করছে দেশগুলো সেই তুলনায় স্বাস্থ্য খাতে দিকে কেউ কী নজর দিয়েছে? এই করোনা শুরুর আগেই ২০১৯ সালে সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে জায়গা করে নিয়েছে ভারত। এ নিয়ে কতো গর্ব ছিলো তাদের। সামরিক খাতে ভারতের ব্যয় এখন বছরে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা।

একবার ভাবেন তো এই টাকা যদি স্বাস্থ্যখাতে ব্যয় করা হতো তাহলে তো আজ অক্সিজেনের সংকটে সারি সারি মানুষকে মরতে হতো না। শুধু ভারত নয় সবার জন্যই এই কথা প্রযোজ্য। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, উত্তর কোরিয়া এই দেশগুলো সামিরক খাতে যতো টাকা খরচ করে গোটা পৃথিবীর স্বাস্থ্যখাত ঠিক করা সম্ভব সেই টাকায়। আমাদের সবার ভাবা উচিত। কেন যুদ্ধ নয় শান্তির দরকার, কেন শিক্ষা বা স্বাস্থ্যে বেশি ব্যয় করা দরকার সেটা আমাদের বোঝা উচিত। ওপরওয়ালা আমাদের ওপর রহমত করুন। ভালো থাকুক ভারত। ভালো থাকুক গোটা পৃথিবী। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়