শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ হাজার পিস বেড শিট ও বেড কভার সহ চোর চক্রের ৩ জনকে গ্রেপ্তার

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গার্মেন্টস পণ্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা (বন্দর) বিভাগ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস বেড শিট ও বেড কভার উদ্ধার করা হয়।

রবিবার (২৫ এপ্রিল) নগরের নিমতলা বাস টার্মিনাল ও মাইলের মাথা থেকে এসব পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার কমিশনার গলি রেহানা মঞ্জিলের মো. ইউসুফের ছেলে সাইফুল (২৬), ইপিজেড থানার বর্তমান র‌্যাব-৭ গলি ইয়াছিনের বিল্ডিং এর মো. জসিমের ছেলে মো. সজিব (২৫) ও লহ্মীপুর রামগতি থানার মো. সাহাবুদ্দিনের ছেলে মো. হেলাল (২০)। সোমবার (২৬ এপ্রিল) এসব তথ্য জানান সিএমপি গোয়েন্দা বন্দর বিভাগের এডিসি এ এ এম হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বন্দরে আনার সময় কৌশলে মালামালগুলো চুরি করে আসামিরা। পরে রবিবার অভিযান চালিয়ে বন্দরের মাইলের মাথা ও নিমতলা বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস বেড শিট ও কভার উদ্ধার করা হয়।’

গোয়েন্দা সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত কায়াসার সানকো জেবি ট্যাক্সটাইল লিমিটেড থেকে ১৪ হাজার ২৩৩ পিস বিছানার চাদর তৈরি করেন। নারায়নগঞ্জ হতে চট্টগ্রাম বন্দরে শিপমেন্টের জন্য পাঠানোর পথে একটি সংঘবদ্ধ চোরচক্র তিন হাজার পিস চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় গত ১৯ এপ্রিল কায়াসার সানকো জেবি ট্যাক্সটাইল লিমিটেড পতেঙ্গা থানায় একটি মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়