শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] জেলার হাতীবান্ধায় এক ঘণ্টার ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

[৪] পানিতে ডুবে মৃত্যুবরণ করা ইয়াসিন আরাফাত (৫) ওই গ্রামের হাফিজার রহমান লিটনের পুত্র আর সড়ক দুর্ঘটনায় নিহত মাহিন (৫) একই এলাকার হাফিজুল ইসলামের পুত্র।

[৫] স্থানীয়রা জানান, ওই এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাফিজার রহমান লিটনের পুত্র ইয়াসিন আরাফাত (৫)’র মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে পার্শ্ববতী হাফিজুল ইসলামের দুই পুত্র মাহিন (৫) ও ফাহিম (১০) বাড়ির পাশে রাস্তায় সাইকেল নিয়ে খেলতে গিয়ে ট্রলির নিচে চাপা পড়ে মাহিনের মৃত্যু ঘটে।

[৬] হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়