শিরোনাম
◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করছেন ১৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট

এম.ইউছুপ রেজা : [২] দুই সপ্তাহের লকডাউনের মধ্যে প্রথম দোকানপাট খোলার দিনে অভিযানকালে ২৮ মামলায় ৭ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় এবং ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

[৩] রোববার (২৫ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা হালিশহর এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান চান্দগাঁও ও বাকলিয়া এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ইপিজেড ও বন্দর এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও বিভিন্ন শপিংমলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা পাঁচলাইশ ও চকবাজার এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন শহরের বায়েজিদ ও চান্দগাঁও এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন খুলশী এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ সিআরবি ও কাজির দেউড়ি এলাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

[৪] এসময় পৃথক ২৮ মামলায় ৭ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

  • সর্বশেষ