শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১]টেকনাফে ইয়াবাসহ আটক ৬

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে চার হাজার দুই'শ পিস ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এঘটনায় এক নারীসহ পাঁচজন পুরুষকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করা হয়।

[৩]রোববার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া চেক পোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন-নয়াপাড়ার রিদুয়ানুল ইসলাম, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আজিজুল ইসলাম সোহান, নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ থানার মোহাম্মদ আলম,একই এলাকার জ্যোতি আক্তার, কানজরপাড়ার শাহজাহান, উত্তর কানজরপাড়ার ইউনুস।

[৪]এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক রাকিব হাসান।

[৫] তিনি জানান,লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে জানা যায়,কতিপয় মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল ও সিএনজি যোগে মাদকদ্রব্য নিয়ে হ্নীলা বাজারের দিক থেকে কক্সবাজারের দিকে যাচ্ছে।এ সময় হ্নীলার দিক থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল ও একই সাথে একটি সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি করে৪হাজার২০০ইয়াবা উদ্ধার করা হয়।

[৬]তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়