শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সোমালিয়ায় প্রসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহির নিরাপত্তা রক্ষী বাহিনী ও বিদ্রোহী দলের গোলাগুলি

মাহামুদুল পরশ:[২] সোমালিয়ার রাজধানিতে প্রেসিডেন্ট মোহাম্মদ আদুল্লাহির ক্ষমতায় থাকাকে কেন্দ্র করে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী এবং বিরোধী দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক গুলিবর্ষণ হয়েছে। আল জাজিরা

[৩] চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি তার মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করার একটি আইন পাস করেন। আইনটি পাস করার পরপরই বিরোধী দলীয় নেতা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সাধারন জনতা।

[৪] সোমালিয়ার সুরক্ষামন্ত্রী হাসান হানদুবে জিমাল এক বিবৃতিতে, ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, যারা নিজেদের লোকেদের সুরক্ষার কথা ভাবে না তারাই এই হামলাটি করেছে। তবে হামলায় ঠিক কতজন আহত বা ক্ষতিগ্রস্থ হয়েছে এই বিষয়ে কোন তথ্য প্রকাশ করেননি হানদুবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়