শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল নামিবিয়া

রাহুল রাজ :[২] তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতা আনে নামিবিয়া ইগলস বা ইমার্জিং ক্রিকেট দল। আনঅফিসিয়াল সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়া তরুণদের ৯১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছে নামিবিয়া।

[৩]উইন্ডহোক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নামে নামিবিয়া ইগল। ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। যেখানে সর্বোচ্চ ৩৮ বলে ৬৩ রান করেন গ্রিন। এছাড়াও ইরাসমাস ৩৯, স্মিথ ৩৭ ও কোটজে ২৮ রান করেন।

[৪]জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয় সফরকারী দল। যেখানে সর্বোচ্চ ৩৫ রান আসে জেসন স্মিথের ব্যাট থেকে। এছাড়াও ১৩ বলে ৩৪ রান করেন গ্যালিয়েম।

[৫]উল্লেখ্য, সফরে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল। ২৭ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

[৬]সংক্ষিপ্ত স্কোর :
নামিবিয়া ইগলস: ২০ ওভারে ২৩০/৬(গ্রিন ৬৩, ইরাসমাস ৩৯; স্মিথ ২/৪৩, গ্রেগরি ১/২৪)

[৭]দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ১৬.২ ওভারে ১৩৯/১০(স্মিথ ৩৫, গ্যাগিলিয়েম ৩৪; ভ্যান লিঙ্গেন ২/৬, জান নিকল ২/৮; - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়