শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের মানবিকতায় রক্ষা পেলো ট্রাক চালকের প্রাণ

স্বপন দেব : [২] মৌলভীবাজারের জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ মানবিক পুলিশের সহায়তায় দূর্ঘটনা কবলিত একজন চালক প্রাণে বেঁচে গেলেন।

[৩] রোববার এঘটনাটি ঘটলে কুলাউড়ার ব্রাম্মণবাজার এলাকায় ওসি সঞ্জয় চক্রবর্তী ও তার সহযাত্রীরা কিভাবে সেই চালককে মৃত্যুর দাড় প্রান্ত থেকে ফিরিয়ে আনতে সহায়তা করেছেন তারই বিবরণ শুনুন অভিব্যক্তিতে।

[৪] জীবন মৃত্যুর মাঝখান দিয়ে আমাদের পথচলা। আজ কুলাউড়া উপজেলার ব্রাম্মন বাজার এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। একটি ট্রাক রাস্তার পাশে গাছের সাথে সম্মুখ ধাক্কায় দুমড়েমুচড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে ট্রাকের হেল্পার আহত অবস্থায় বাহিরে ছিটকে পড়েন এবং ট্রাকের চালক গাড়িতেই আটকা পড়েন।

[৫] তার পা গাড়ির ইঞ্জিনে আটকে থাকে। এই সময়ে পুলিশ অফিস মৌলভীবাজার হতে মিটিং শেষে আসার পথে এই হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হই আমি এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সাদেক কাওসার দস্তগীর স্যার।

[৬] উক্ত চালকের আর্তনাদে পাষাণের হৃদয় নাড়া দিয়ে উঠার উপক্রম হয়েছিল। সে বারবার বলতেছিলো ও আল্লাহ আমারে বাঁচাও। স্যার, আমারে এখান থেকে বের করেন, আমারে বাঁচান, আমি আর সহ্য করতে পারছিনা, আমার পা টা ভাইঙ্গা গুড়া অইয়া গেছে আমার জীবন টা শেষ হয়ে যাইতাছে, স্যার স্যার..

[৭] এই ছিলো উদ্ধারের আগমুহূর্ত পর্যন্ত তাঁর ভাষ্য।

[৮] পরিশেষে স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে গাড়ির চালককে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়াতে প্রেরণ করি।

[৯] এই হৃদয়বিদারক ঘটনা থেকে আমার উপলব্ধি ঐ মুহুর্তে গাড়ির চালক তার সবকিছুর বিনিময়ে বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়।

[১০] আমাদের দৈনন্দিন জীবনে সকল চাহিদার চেয়ে সবচেয়ে বড় চাহিদা হলো আমাদের সুস্থ্য থাকা। শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এরকম দুর্ঘটনায় সে প্রাণে বেঁচে যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা- যাত্রাপথে আর কারো যেন এরকম দুর্ঘটনায় পড়ে অসহনীয় যন্ত্রনার শিকার না হতে হয়।

[১১] ঈশ্বর সবার মঙ্গল করুন। এখন একটাই প্রশ্ন পুলিশ কি শুধু জনগণের ক্ষতিই করেন? হয়রানি করেন? নাকি তাদের অতি মানবিকতায় আমাদের মতো অনেক অসহায় মানুষের জীবনও রক্ষা পায়। তাই কোন ব্যক্তি বা বাহিনীর প্রতি বিদ্বেষ নয় আসুন ভালোকে ভালো বলতে শিখি উৎসাহ দেই তাদের ভালো কাজের।

[১২] এভাবেই আমরা আরও মানবিক পুলিশ পাবো যারা আমাদের সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন। প্রতিটি সাধারণ মানুষের যে কোন বিপদে তার পাশে ঝাপিয়ে পরবেন।

 

  • সর্বশেষ