শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জের সীমান্তে ভারতীয় মাদক ও পণ্য জব্দ

জাকারিয়া হোসেন : [২] যৌথ অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ, পাথর, কয়লা, সুপারি, জীবন বিড়ি এবং বাংলাদেশি মটর ডাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মাদক ও পণ্যের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

[৩] বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির যৌথ অভিযানে দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির টহল দল সোমবার (২৬ এপ্রিল)গভীর রাতে সীমান্ত পিলার ১২২৭/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ০৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১২,০০০/- টাকা।

[৪] অন্যদিকে দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির টহল দল সোমবার (২৬ এপ্রিল)গভীর রাতে সীমান্ত পিলার ১২২৭/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ৫০০০ পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে, যার মূল্য ৮,৫০০/- টাকা।

[৫] এদিকে তাহিরপুরের বালিয়াঘাটা বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল)রাতে সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২৪,০০০/- টাকা।

[৬] অন্যদিকে দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল)দুপুরে সীমান্ত পিলার ১২৩১/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে ৩৩০ ঘনফুট ভারতীয় পাথর আটক করে, যার আনুমানিক মূল্য ৩৯,৬০০/- টাকা।

[৭] এদিকে তাহিরপুরের টেকেরঘাট বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল)দুপুরে সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১,৬০০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২০,৮০০/- টাকা।

[৮] অন্যদিকে দোয়ারাবাজারের পেকপাড়া বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল)সন্ধায় সীমান্ত মেইন পিলার ১২৩০ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৭৭ কেজি ভারতীয় সুপারি আটক করে, যার আনুমানকি মূল্য ৭,৭০০/- টাকা।

[৯] ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং পাথর, কয়লা, সুপারি, জীবন বিড়ি ও বাংলাদেশি মটর ডাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ