শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারে স্বস্তি দেবে শসার স্মুদি

ডেস্ক রিপোর্ট: শসা ত্বকের জন্য যেমন উপকারী, তেমনি উপকারী স্বাস্থ্যের জন্য। শসা শরীর ঠাণ্ডা রাখে। বিশেষ করে, গরমে শসা শরীরকে ঠাণ্ডা রাখতে চমৎকারভাবে সাহায্য করে। এই রোজায় তীব্র গরম থেকে নিজেকে স্বস্তি দিতে পান করতে পারেন শসার স্মুদি। ইত্তেফাক

এতে প্রচুর পরিমাণ পানি রয়েছে। এছাড়াও, শসাতে রয়েছে ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ। শসাতে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে প্রচুর পরিমাণে, যা রক্তচাপ কমাতে সহায়তা করে। ডিহাইড্রেশান রুখতেও সাহায্য করে শসা। শরীর থেকে টক্সিন দূর করতে শসা নিজের ডায়েটের তালিকায় অবশ্যই রাখা জরুরি।

জেনে নেয়া জাক রেসিপিটি

উপকরণ: শসা- ২ টা, মধু- ২ টেবিল চামচ, টক দই- দেড় কাপ, পুদিনা পাতা- এক মুঠ, আইস কিউব- হাফ কাপ, লেবুর রস- ১ টা

প্রস্তুত প্রণালী: শসার স্মুদি তৈরি করতে প্রথমে শসার খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এরপর শসা ব্লেন্ডারে দিয়ে তাতে আইস কিউব, দই, মধু, পুদিনা পাতা এবং লেবুর রস দিন। ভালভাবে মিশ্রিত হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে নিন। গ্লাসের ওপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিন। পরিবেশন করুন মজাদার শসার স্মুদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়