শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:০৮ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ রমজানে আল্লাহর ক্ষমা লাভের দোয়া

ইসলামি ডেস্ক: পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের। এই দিনগুলো করুণাময় আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনার। মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার নিকট ক্ষমা লাভে রোনাজারি, কান্না-কাটি করবে।

মাগফিরাতের দ্বিতীয় রমজান আজ। আল্লাহ তাআলা মানুষকে এ দশকে ক্ষমা করেন। আল্লাহর ক্ষমা লাভে রমজানের ১২তম দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ: আল্লাহুম্মা যাইয়্যিননি ফিহি বিসসিতরি ওয়াল আ’ফাফি; ওয়াসতুরনি ফিহি বিলিবাসিল কুনুয়ি’ ওয়াল কাফাফি; ওয়াহমিলনি ফিহি আ’লাল আ’দলি ওয়াল ইংসাফি; ওয়া আমিননি ফিহি মিন কুল্লি মা আখাফু; বিই’সমাতিকা ইয়া ই’সমাতাল খায়িফিন।

অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলংকারে ভূষিত করুন। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত করুন। ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করুন। আপনার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখুন। হে আল্লাহভীরুদের রক্ষাকারী। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়