শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম দামে ঘরে বসেই কেনা যাবে টিসিবির পণ্য

ডেস্ক রিপোর্ট: এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বাজারের থেকে কম দামে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কেনা যাবে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে অনলাইনে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে। যা চলবে ৬ মে পর্যন্ত।

নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্য কেনা যাবে সেগুলো হলো— সয়াবিন তেল, ডাল, ছোলা ও চিনি।

যেসব প্রতিষ্ঠান থেকে ক্রেতারা পণ্য কিনতে পারবেন সেগুলো হলো— এসিআই লজিস্টিক লিমিটেডের স্বপ্ন, যাচাই.কম, ওয়ান স্টপ সুপার শপ, ই-ট্রাইক্যাচ টেকনোলজিস (টাঙ্গাইল) www.bairan.com.bd, গ্রামীণ ফ্রেন্ডস (সিরাজগঞ্জ), www.epolli.com.bd, সবজি বাজার ও কেজি ক্লিকে।

ই-ক্যাব জানায়, একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল (প্রতিলিটার ১০৮ টাকা) এবং ৫৮ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি করে ছোলা, চিনি ও ডাল অর্ডার দিতে বা কিনতে পারবেন। আর পণ্যে ডেলিভারি চার্জ সর্বোচ্চ ৩০ টাকা নেওয়া হবে। তবে যাচাই ডটকম কোনো ডেলিভারি চার্জ নেবে না বলে জানিয়েছে।

ই-ক্যাব আরও জানায়, সোমবার বেলা ১২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ই-ক্যাবের সহযোগিতায় কিছু নির্বাচিত অনলাইন শপে ডাল, তেল, চিনি ও ছোলা বিক্রির এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান জুমে অনুষ্ঠিত হবে।

ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন গণমাধ্যমকে জানান, উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে থাকবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অতিরিক্ত সচিব আই আই টি, বাণিজ্য মন্ত্রণালয় এএইচএম সফিকুজ্জমান ও ব্রিগে. জেনা. মো. আরিফুল হাসান, পি.এস.সি, চেয়ারম্যান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। সভাপতিত্ব করবেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার। সময়টিভি

  • সর্বশেষ