শিরোনাম
◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর চৌঘাটায় শিক্ষক নুরুল আলমসহ চারভাই-বোন আটক

জাহিদুল কবির: যশোর সদরের চৌঘাটা গ্রামের শিক্ষক নুরুল আলমসহ চার ভাই-বোনকে মারামারি মামলায় আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, চৌঘাটা গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে শিক্ষক নুরুল আলম, নাজিমউদ্দিন, মেয়ে মর্জিনাখাতুন ও সাহিদাখাতুন। মামলার অভিযোগে জানা গেছে, আবুবক্কার সিদ্দিকীর মেয়ে রুবিয়া ইয়াসমিনের সাথে পৈত্রিক জমি নিয়ে ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসাছিল।

এ নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি রুবিয়ার ভাই-বোনেরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনায় করা মামলায় শিক্ষক নুরুল আলম ও তার স্ত্রী এবং ভাইকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

ভাই-বোনদের বিরোধ মীমংাসার কথা বলে রুবিয়াকে পিতার বাড়ি আসতে বলে তার ভাইয়েরা। রুবিয়া তার কাজের মহিলাকে সাথে নিয়ে গত ৫ এপ্রিল পিতার বাড়ি আসেন। এরপর পরিকল্পনা অনুযায়ায়ী রুবিয়া ও তার কাজের মহিলাকে বেধে বেদম মরাপিট করে তারভাই-বোন ও ভাগ্নেরা।

হামলা কারীরা রুবিয়া ইয়াসমিনের মোবাইল ফোন, টাকা ও ব্যাগ কেড়ে নেয়। এ সংবাদ জানতে পেরে রুবিয়ার ছেলে ৯৯৯ কলদিলে পুলিশের সহাায়তায় মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রুবিয়ার ছেলে রেজওয়ান হাসান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৪/৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলায় ওই চার আসামিকে রোববার (২৫ এপ্রিল) পুলিশ আটক ও আদালতে সোপর্দ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়