শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১০:০৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১০:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে মানবসেবায় তৃতীয় লিঙ্গের মানুষ

তাপসী রাবেয়া: ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে কোন অ্যাম্বুলেন্স থামতেই হাতে প্লাকার্ড নিয়ে ছুটে আসে তিন চারজন মানুষ।

কমলা রঙের জ্যাকেট পরা মানুষেরা ধরাধরি করে রোগীকে এম্বুল্যান্স থেকে নামায়। কেউ হাতে তুলে নেয় রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র। কেউ আবার রোগীকে স্ট্রেচারে বসিয়ে এগিয়ে নিয়ে যায় হাসপাতালের ভেতরে।

তারা তৃতীয় লিঙ্গের মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠন 'বৃহন্নলা'র স্বেচ্ছাসেবক মুনমুন, রুহী ও চাঁদনী। তাদের সঙ্গে আছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলামও।

করোনা আক্রান্ত রোগীকে যেখানে আত্মীয়স্বজনেরা বয়কট করে। আক্রান্ত হবার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া মানুষটার পাশে এসেও দাঁড়ায় না। সেখানে 'বৃহন্নলার' তৃতীয় লিঙ্গের মানুষেরা পরম যত্নে রোগীর হাত ধরে, তাকে সাহস দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়