শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ওভারে ৩৭ রান তোলার রেকর্ড গড়লেন জাদেজা !

রাহুল রাজ: [২] ব্যাট হাতে নেমে সেট হওয়ার আগেই ফিরতে পারতেন। কিন্তু ডেনিয়েল ক্রিস্টেইন ক্যাচটা মিস করে যেন ম্যাচটাই মিস করে দিলেন। আর জীবন পেয়েউ বাজিমাত করলেন চেন্নাই অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজা। আরসিবির সেরা বোলার হার্ষাল প্যাটেলকেই শেষ ওভারে ৫ ছক্কায় ৩৭ রান নিয়ে গড়লেন এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড।

[৩] আইপিএলের ১৯ তম ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ফ্যাফ ডু প্লেসি ও ঋতুরাজ গায়েকোয়াড়ের মধ্যে ৭৪ রানের পার্টনারশিপ হয়। ২৫ বলে ৩৩ রান করে আউট হন ঋতুরাজ। চারটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ওপেনিং পার্টনারকে হারিয়েও থেমে যায়নি ডু প্লেসির ব্যাট। তিনিও ফিফটি তুলে নেন। পাঁচটি চার ও একটি ছক্কা সহযোগে ৪১ বলে ৫০ রান করেন তিনি।

[৪] এরপর পরিস্থিতি আরও কঠিন হতে পারত, যদি আরসিবি-র ওয়াশিংটন সুন্দরের বলে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরে ফেলতেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। কিন্তু সেই ক্যাচ ফেলে উল্টে ফের দলের ওপর চাপ ফিরিয়ে দেন আরসিবি অল রাউন্ডার। চাপ কাটিয়ে ব্যাট চালিয়ে খেলতে শুরু করেন রবীন্দ্র জাদেজা ও আম্বাতি রায়ডু। - আইপিএল

  • সর্বশেষ